টিকটকের প্রতিদ্বন্দ্বী অ্যাপ আনলো ফেসবুক

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:০৩  
র‌্যাপ গান তৈরি ও শেয়ারের জন্য টিকটকের প্রতিদ্বন্দ্বী অ্যাপ এনেছে ফেসবুক। ‘বিএআরএস’ নামের অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোর থেকে। নতুন এই অ্যাপটি তৈরিতে কাজ করেছে ফেসবুকের অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়ন দল ‘নিউ প্রডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) টিম’। এ নিয়ে সংগীত সংশ্লিষ্ট দ্বিতীয় কোনো অ্যাপ আনলো এনপিই টিম। এর আগে গত বছরে মিউজিক ভিডিও অ্যাপ কলাব নিয়ে এসেছিল টিমটি। ফেসবুক বলছে,বিএআরএসের সাহায্যে র পেশাদারদের মতোই যেকোনো বিটস ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। একইসঙ্গে গানের কথা লিখতে পারবেন এবং নিজেকে রেকর্ড করতে পারবেন সহজে। ফলে যন্ত্রাংশ ও তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ না করেই কনটেন্ট নিয়ে পরীক্ষা চালাতে ও এতে মনোযোগ দিতে পারবেন র‌্যাপাররা। কেননা, বিএআরএস লেখার তাল ঠিক রাখতে ছন্দের ব্যাপারে স্বয়ংক্রিয়-পরামর্শ দেবে। র‌্যাপাররা চাইলে চ্যালেঞ্জ মোডে যেতে পারবেন এবং স্বয়ংক্রিয়-পরামর্শ শব্দ থেকে নিজের মতো করে অনুশীলন করতে পারবেন। ভিন্ন ভিন্ন অডিও ও ভিজুয়াল ফিল্টার থেকে নিজের সৃজনশীলতাকে পরবর্তী মাত্রায় নিয়ে যেতে পারবেন।